রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

অপহৃত ইলিয়াস আলীর ভাগ্যে কী ঘটেছে, জানা গেল অবশেষে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ এএম

শেয়ার করুন:

অপহৃত ইলিয়াস আলীর ভাগ্যে কী ঘটেছে, জানা গেল অবশেষে
বিএনপি নেতা ইলিয়াস আলী। ফাইল ছবি

১৩ বছর আগে অপহরণ করা হয় বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে। ফেরেননি আজও। তার ভাগ্যে কী ঘটেছে এতদিন বাদে জানা গেল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানালেন, ইলিয়াস আলীকে খুন করা হয়েছে।  

বুধবার (১৭ ডিসেম্বর) গুম-খুনের অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

তদন্তে হাসিনা-ঘনিষ্ঠ জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক মানুষকে গুমের পর হত্যার অভিযোগ আনা হয়েছে। 

ইলিয়াস আলী ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক। ছাত্রদলের সাবেক এই সাধারণ সম্পাদক সিলেট-২ আসনে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১২ সালের এপ্রিলে রাজধানীর বনানীতে নিজ বাসার কাছ থেকে তাকে তুলে নেওয়া হয়। আর কোনো খোঁজ মেলেনি।

ইলিয়াস আলীর প্রাণও জিয়াউল আহসানের হাতে গেছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে উঠে এসেছে। ফলে গুম ও শতাধিক মানুষকে হত্যার মামলায় বিপথগামী সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। 

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে প্রসিকিশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২১ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

জিয়াউল আহসানের বিরুদ্ধে গাজীপুরে তিনজনকে হত্যা ছাড়াও বরগুনার পাথরঘাটার চর-দুয়ানিতে ৫০ জন হত্যা, বনদস্যু দমনের নামে সুন্দরবনে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

এছাড়া সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে ইলিয়াস আলী ছাড়াও বিএনপি নেতা চৌধুরী আলম, সাজেদুল হক সুমন, সালাহউদ্দিন আহমেদসহ তিন শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার সংশ্লিষ্টতার তথ্য মিলেছে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর