মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গুমের মামলায় হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

প্লট দুর্নীতি: হাসিনার আরেক মামলার রায়ের অপেক্ষা

গুমসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ১৭ ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ওই ১৭ জনের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন সেনা কর্মকর্তাও রয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই আবেদন জানানো হয়। এ বিষয়ে ১৪ ডিসেম্বর শুনানির তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল।


বিজ্ঞাপন


গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে 'টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে' ১৪ জন বাংলাদেশি নাগরিককে গুম করে রাখার ঘটনায় মামলাটি করা হয়।

অভিযুক্তদের মধ্যে ১০ জনকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে, যাদের বেশিরভাগই সেনা কর্মকর্তা। 

ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর