আওয়ামী লীগের শাসনামলে টিএফআই সেলে গুম করে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ।
বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ এই অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে। যেখানে প্রধান আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ১৭ জন। যার মধ্যে সাতজন পলাতক। আর গ্রেফতার আছেন ১০ সেনা সদস্য। যারা বিভিন্ন সময় র্যাবে কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
সকালে ঢাকার সেনা নিবাসের সাব জেল থেকে ১০ সেনাকর্মকর্তাকে ট্রাইব্যুনালর হাজির করা হয়। এ জন্য ট্রাইব্যুনালের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে গত ২৩ নভেম্বর এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়। পলাতক আসামিদের পক্ষে নিয়োগ দেয়া হয় স্টেট ডিফেন্স।
সেনাকর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিলেন।
এদিকে, আশুলিয়া ৬ মরদেহ পোড়ানো ও ৭ জনকে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ। এদিন হাজির করা হয় এ মামলার গ্রেফতার ৯ আসামিকে। তাদের মধ্যে সাবেক পুলিশ কর্মকর্তা শেখ আফজালুল এ মামলার রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেন।
বিজ্ঞাপন
/এএস

