শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

জোট করলেও দলীয় প্রতীকে ভোটের বিধান চ্যালেঞ্জ করে রিটের শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ এএম

শেয়ার করুন:

আজ ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
আজ ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

জোটবদ্ধ নির্বাচন করলেও দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি হবে আজ। সোমবার (১ ডিসেম্বর) হাইকোর্টে শুনানি হবে।

রোববার (৩০ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।


বিজ্ঞাপন


এর আগে গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন বলে আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার সাহেদুল আজম জানিয়েছেন।

তিনি বলেন, ‘রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার ও আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম রিটের পক্ষে শুনানি করবেন।’

গত ৩ নভেম্বর নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে-এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করে সরকার। আগে কোনো দল জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিলে তারা জোটের শরিক যেকোনো দলের প্রতীক নেওয়ার সুযোগ পেত।

এর আগে গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। জোট করলেও দলীয় প্রতীকেই নির্বাচন করার বিধান নিয়ে তখন আপত্তি জানিয়েছিল বিএনপি।


বিজ্ঞাপন


দলটি নির্বাচন কমিশন ও আইন মন্ত্রণালয়কে লিখিতভাবে তাদের আপত্তির কথা জানায়। জোটভুক্ত হতে আগ্রহী কিছু ছোট দলের মধ্যেও সরকারের এই সিদ্ধান্তে অস্বস্তি তৈরি হয়েছিল। যদিও সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী।

এমআই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর