শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ঢাকা

শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম

শেয়ার করুন:

শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ
শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ (ফাইল ছবি)

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। একইসঙ্গে আগামী ১২ জানুয়ারি তাকে হাজিরের আদেশ দেন ট্রাইব্যুনাল।

রোববার (৩০ নভেম্বর) ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


জুলাই গণঅভ্যুত্থানের পর গেল বছরের ১৭ সেপ্টেম্বর রাতে ঢাকার বনানী এলাকা থেকে আটক করা হয় শাহরিয়ার কবিরকে। এরপর আন্দোলনের সময়ের ঘটনায় করা বেশ কয়েকটি মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন।

গত বছরের ২০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতের যুগ্ম মহাসচিব (শিক্ষা ও আইন) মুফতি হারুন ইজাহার চৌধুরী মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪জনের বিরুদ্ধে। অভিযুক্তদের একজন শাহরিয়ার কবির।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর