মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

নাফিস সরাফাতের ২১ ফ্ল্যাট, বাড়ি ও জমিতে তত্ত্বাধায়ক নিয়োগের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম

শেয়ার করুন:

N
নাফিজ সরাফত। ফাইল ছবি

পদ্মা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের স্ত্রী, ছেলের নামে থাকা ২১টি ফ্ল্যাট, দুটি বহুতল বাড়ি ও জমিতে রিসিভার বা তত্ত্বাধায়ক নিয়োগের নির্দেশনা দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়।  


বিজ্ঞাপন


দুদকের জনসংযোগ দফতর থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, সরকারি সংস্থাটির অনুসন্ধানী টিমের প্রধান আফরোজা হক খান এই আবেদন করেন।  

জানা গেছে, সরাফাত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহিদ, ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সরাফাতের সম্পদ জব্দ করা হয়। তার মধ্যে রয়েছে ২১টি ফ্ল্যাট, দুটি বহুতল বাড়ি ও জমি। এরপর গত ৭ জানুয়ারি ২১টি ফ্ল্যাটসহ বাড়ি ও জমি ক্রোকের আদেশ দেওয়া হয়।

ক্রোক করা সম্পদের মধ্যে নাফিজ সরাফাতের নামে গুলশানের ২০ তলা বিশিষ্ট একটি বাড়ি, গুলশানের একটি, ঢাকার ক্যান্টনমেন্ট বাজারের চারটি, নিকুঞ্জ উত্তর আবাসিক এলাকায় একটি ও বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটের ৫০ শতাংশ, নিকুঞ্জের দুটি প্লট, বাড্ডার কাঠালদিয়ার আড়াই কাটা, গাজীপুরের কালিয়াকৈরের দুই ১০ কাঠা করে ২০ কাঠা, গাজীপুর সদরে ৮. ২৫ শতাংশ জমি, নিকুঞ্জরের জোয়ার সাহারায় ৪.৯৫ শতাংশ জমি, নারায়ণগঞ্জের রূপগঞ্জের রাজউক পূর্বাচল প্লটে সাড়ে ৭ কাঠা জমি রয়েছে।

তার স্ত্রী আঞ্জুমান আরা শহিদের নামে বসুন্ধরা আবাসিক এলাকায় সাড়ে সাত কাঠা জমির ওপর চারতলা বাড়িসহ জমি, পান্থপথে একটি, গুলশান লিংক রোডে একটি, মিরপুর ডিওএইচএস এ একটি, শাহজাদপুরে একটি ও বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটের ৫০ শতাংশ, নিকুঞ্জে তিন কাঠা জমি, বাড্ডার কাঁঠালদিয়া আড়াই কাঠা নাল জমি ও গাজীপুর সদরে ৮.২৫ শতাংশ চালা জমি রয়েছে।


বিজ্ঞাপন


অন্যদিকে তার ছেলে রাহিব সাফওয়ান সরাফাতের নামে বনানীতে থাকা তিনটি ও বারিধারায় থাকা চারটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছিল আদালত।

এমআইকে/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর