মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

একসঙ্গে ৮২৬ বিচারকের পদোন্নতি ও পদায়ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

একসঙ্গে ২৭৪ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন

সারাদেশে একসঙ্গে ৮২৬ বিচারককে বদলি ও পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

বুধবার (২৬ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত বদলি ও পদোন্নতির এ প্রজ্ঞাপন জারি করা হয়।


বিজ্ঞাপন


প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, তিনটি পদে মোট ৮২৬ জনকে পদোন্নতি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ ২৯৪ জন ও সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ ২৮২ জন।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃতদের দফতরপ্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে আগামী ২৭ নভেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে আগামী ১ ডিসেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি, বহিঃবাংলাদেশ ছুটিতে থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ছুটি শেষে কর্মস্থলে যোগদান করে কার্যভার হস্তান্তর করে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর