অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে ফেসবুকে আদালত অবমাননাকর পোস্ট দেওয়ার ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশীদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) এ মামলার শুনানির সময় ব্যাখ্যা জানতে চান সর্বোচ্চ আদালত।
বিজ্ঞাপন
এদিন অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে আপিল বিভাগে ফের শুনানির জন্য ২৫ নভেম্বর দিন নির্ধারণ করা হয়।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আজ এ বিষয়ে শুনানি হয়।
শুনানিতে আপিল বিভাগে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও রিটকারির মধ্য উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এসময়, অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতার মামলার শুনানিতে রিটকারি লিমিট ক্রস করেছেন বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। এসময়, সব পক্ষকে শান্ত থাকতে বলেন প্রধান বিচারপতি। পরে সবাই যার যার আসনে বসেন।
এর আগে গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন। পরে রিট খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেয়ায়, অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে তিনি আপিল বিভাগে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন।
বিজ্ঞাপন
এআইএম/এএস

