রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাবেক মেয়র আইভীর জামিন স্থগিত চেয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম

শেয়ার করুন:

সাবেক মেয়র আইভীর জামিন স্থগিত চেয়ে আবেদন
সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। ছবি: সংগৃহীত

হত্যাসহ পাঁচ মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) রাষ্ট্রপক্ষ তার জামিন স্থগিতের আবেদন করে।


বিজ্ঞাপন


এর আগে একই দিন বিচারপতি এ.এস.এম. আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যাসহ পাঁচ মামলায় আইভীর জামিনের রায় ঘোষণা করেন। এদিন তার জামিন বিষয়ে জারিকৃত রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন আদালত। আইভীর পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন।

গত ৯ মে সেলিনা হায়াৎ আইভীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে গত ২৭ মে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত তাকে পুনরায় কারাগারে পাঠান। একপর্যায়ে জামিন আবেদন করলে গত মে মাসে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। পরে তাকে ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরদিন গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।

এ ঘটনায় নিহত মিনারুলের ভাই নাজমুল হক গত বছরের ২৩ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন। মামলায় আইভীসহ ১৩২ জনকে আসামি করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনের নাম উল্লেখ করা হয়। এর মধ্যে সেলিনা হায়াৎ আইভী মামলার ১২ নম্বর এজাহারভুক্ত আসামি।


বিজ্ঞাপন


এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর