শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম

শেয়ার করুন:

পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের
পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের। ছবি: সংগৃহীত

পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ঝিনাইদহ-১ আসন থেকে তিনি নির্বাচন করবেন। বিএনপির মনোনয়ন চেয়েছেন। তিনি মনোনয়ন পাবেন বলে আশা করছেন।

মো. আসাদুজ্জামান বলেন, ‘আমি ভোট করব, আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে গিয়ে আমি ভোট করব। যখন সময় আসবে, তখন করব।’

পরবর্তী অ্যাটর্নি জেনারেল কে হতে পারেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ যাকে মনে করে।’

আরও পড়ুন

সুপ্রিম কোর্টের যে ১০ আইনজীবীকে প্রার্থী করলো বিএনপি

বিএনপির হেভিওয়েট প্রার্থীরা কে কোথা থেকে লড়বেন

বিএনপি গত সোমবার (৩ নভেম্বর) দেশের ২৩৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বাকি ৬৩টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে ঝিনাইদহ-১ আসনও রয়েছে। আসাদুজ্জামান এই আসনে ধানের শীষ পাবেন বলে ধারণা করা হচ্ছে।  

চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান মো. আসাদুজ্জামান। তিনি বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। 

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর