সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বামী হত্যার বিচার চাইলেন শহীদ নাদিমের স্ত্রী নিহা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

মানবতাবিরোধী অপরাধ: সাবেক মন্ত্রী-এমপিসহ ৪৫ জন ট্রাইব্যুনালে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

‘আমার স্বামীর হত্যার বিচার চাই। এ ঘটনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গুলি ছোড়া পুলিশদের দায়ী করছি। আমার সন্তানরাও তাদের বাবার হত্যার বিচার চায়।’— এভাবেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষীর ডায়াসে দাঁড়িয়ে বিচার চাইলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. নাদিম মিজানের স্ত্রী তাবাসসুম আক্তার নিহা।
 
সোমবার (৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চে নিহার জবানবন্দি রেকর্ড করা হয়। 

বেলা ১১টা ২৭ মিনিটে সাক্ষীর ডায়াসে ওঠেন নাদিমের স্ত্রী। তার সঙ্গে তিন বছরের ছেলে আনাস বিন নাদিম। শপথ পড়ে ২০২৪ সালের ১৯ জুলাই স্বামী হত্যার পুরো বর্ণনা তুলে ধরেন নিহা। একইসঙ্গে এই হত্যার বিচার দাবি করেন। 


বিজ্ঞাপন


পরে নিহাকে জেরা করেন পলাতক তিন আসামির পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন ও গ্রেপ্তার চঞ্চল চন্দ্র সরকারের আইনজীবী সারওয়ার জাহান।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

এআইএম/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর