প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী মঙ্গলবার (৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের দুই বিভাগের সব বিচারপতিকে নিয়ে ফুলকোর্ট সভা ডেকেছেন। গত বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবাল স্বাক্ষরিত এক নোটিশে এই সভা ডাকা হয়।
নোটিশে বলা হয়েছে, আগামী ৪ নভেম্বর (মঙ্গলবার) বেলা ৩টায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের প্রশাসন ভবন-৪ এর দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে ফুলকোর্ট সভার আয়োজন করা হবে।
বিজ্ঞাপন
ফুলকোর্ট সভা হচ্ছে এমন একটি সভা যেখানে আদালতের সকল বিচারক উপস্থিত থাকেন। এই বিষয়ে কোনও লিখিত নিয়ম নেই।
প্রচলিত রীতি অনুসারে, বিচার বিভাগের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য ভারতের প্রধান বিচারপতি পূর্ণাঙ্গ আদালত সভা আহ্বান করেন।
টিএই/এফএ

