মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ঢাকা

‎‎‎কদমতলীতে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন, সঙ্গে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পিএম

শেয়ার করুন:

adalot
ফাইল ছবি।

রাজধানীর কদমতলী এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে সাজেদুর রহমান সাজু (২৮) নামে একজনকে গুলি করে হত্যার অভিযোগে হওয়া মামলায় অনিক হোসেন (২০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

এছাড়া আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২৯ অক্টোবর) ঢাকার বিশেষ জজ-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

এরপর সাজা পরোয়ানা দিয়ে যাবজ্জীবন প্রাপ্ত আসামি অনিক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ তথ্য নিশ্চি করেছেন আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ২৩ জানুয়ারি কদমতলীর খোরশেদ আলী সরদার রোড়ের বুড়ির বাড়ীর মসজিদের পাশে ব্যাডমিন্টন খেলার সময় পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম সাজেদুর রহমান সাজুকে (২৮) গুলি করে ও কুপিয়ে জখম করে অনিকসহ ৭ থেকে ৮ জন। আহতাবস্থায় সাজুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


বিজ্ঞাপন


ওই ঘটনায় ভুক্তভোগীর বাবা সাইদুর রহমান সাঈদ কদমতলী থানায় হত্যা মামলা করেন। 

তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর অনিককে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ২০১৫ সালের ১৫ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর