শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছয় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপিসহ ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১২:১৮ পিএম

শেয়ার করুন:

Savar
আশুলিয়ায় লাশ পোড়ানোর দৃশ্য। ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোসহ ৭ জনকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ। 

বুধবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


এর আগে গত ২১ অক্টোবর আলোচিত এ মামলায় সাক্ষ্য দেন এএসপি এনায়েত ও শহিদ বায়োজিদ বোস্তামীর ভাই কারিমুল। পরে তাদের জেরা করে স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবী।

সবমিলিয়ে আলোচিত এ মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ১৮ জন।

গত ২১ আগস্ট এ মামলায় বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার মোট আসামি ১৬ জন। তাদের মধ্যে ৮ জন গ্রেফতার আছেন। এরমধ্যে শেখ আবজালুল হক ইতোমধ্যে মামলায় রাজসাক্ষী হয়েছেন। সাক্ষ্যগ্রহণকে ঘিরে বুধবার সকালেই ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের কথা রয়েছে।


বিজ্ঞাপন


এআইএম/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর