মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ঢাকা

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের পক্ষে যে কারণে লড়বেন না আইনজীবী সারোয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ১০:৫৫ পিএম

শেয়ার করুন:

S
মূল ছবিতে আদালতে নেওয়া হচ্ছে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের। ইনসেটে আইনজীবী এম সারোয়ার।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারের মুখোমুখি ১৫ জন সেনা কর্মকর্তার পক্ষে আইনি লড়াই করবেন না আইনজীবী এম সারোয়ার হোসেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলছেন, মামলায় যে ১৫ জন সেনা কর্মকর্তার হয়ে তিনি আইনি লড়াইয়ে নেমেছেন, তাদের মধ্যে একজনের বিরুদ্ধে অতীতে নিজেই অভিযোগ দায়ের করেছিলেন।

সারোয়ার জানান, ‘অতীতে তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমের যে অভিযোগ আমি করেছিলাম, এই ১৫ জনের মধ্যে তাদের একজন রয়েছেন। এ কারণেই এই মামলার আইনি লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।’

অবশ্য বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সেনা কর্মকর্তাদের পক্ষে শুনানীতে অংশ নিয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা ও আইনজীবী এম সারোয়ার হোসেন। তবে আজ তিনি সরে দাঁড়ান।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর