মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

হত্যা মামলায় অভিনেতা সিদ্দিককে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ এএম

শেয়ার করুন:

siddik
সিদ্দিকুর রহমানকে আটকের পর পুলিশে দেয় জনতা। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ ব্যাপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিদ্দিকের উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন।


বিজ্ঞাপন


গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় কারাগারে থাকা সিদ্দিককে গত ২০ আগস্ট এ মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে ২৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সামিউল ইসলাম তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ দিন ধার্য করেন।

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, আসামি সুকৌশলে শাহজাদপুরের সুবাস্তু নগরভ্যালির সামনে উপস্থিত থেকে অর্থের যোগান দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে নিবৃত্ত করার জন্য এই ঘটনা ঘটায়। এজাহারনামীয় ২২৩ নম্বর আসামি হিসেবে তার নেতৃত্বে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ আছে। মামলার সুষ্ঠু তদন্তে আসামিকে জিজ্ঞাসাবাদ, পলাতক আসামিদের গ্রেফতার, ঘটনার অর্থের যোগানদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত ও গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারে রিমান্ড প্রয়োজন।

আরও পড়ুন

অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল 

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত বছরের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী। ওই দিন জুমার নামাজের পর গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


পরবর্তী সময়ে পারভেজের বাবা মো. সবুজ গত বছরের ২ জুলাই গুলশান থানায় মামলা করেন। আর গত ২৯ এপ্রিল বেইলি রোড থেকে কয়েকজন যুবক সিদ্দিককে আটক করলে তাকে রমনা থানা হয়ে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

এমএইচএইচ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর