বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

যথোপযুক্ত বিচার চান খায়রুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ১২:১২ পিএম

শেয়ার করুন:

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলা

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। বিচারক হিসেবে লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলক, বিদ্বেষাত্মক এবং বেআইনিভাবে রায় দেওয়াসহ অসত্য ও জাল-জালিয়াতিমূলক রায় সৃষ্টি করার অপরাধের অভিযোগে এ মামলা দায়ের করেন তিনি।

শাহীন বলেন, দেরিতে হলেও গ্রেফতার করা হয়েছে। খায়রুল হকের যথোপযুক্ত বিচার করা হোক।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৪ জুলাই) সাবেক প্রধান বিচারপতিকে গ্রেফতারের পর তার সঙ্গে আলাপকালে ঢাকা মেইলকে তিনি এ কথা বলেন।

এর আগে গত ২৭ আগস্ট রাতে রাজধানীর শাহবাগ থাকায় মুজাহিদুল ইসলাম শাহীন এ মামলা দায়ের করেন।

বিচারপতি এ বি এম খাইরুল হকের বিরুদ্ধে দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

এদিকে, গত ২৬ আগস্ট নারায়ণগঞ্জে সাবেক প্রধান বিচারপতি ও সদ্য পদত্যাগ করা আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে আরেকটি মামলা হয়েছে।

ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করা হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম। মামলার বাদী অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক।

এআইএম/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর