রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

পিস টিভির সম্প্রচার পুনরায় চালু করতে আইনি নোটিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ০৫:৩৭ পিএম

শেয়ার করুন:

পিস টিভির সম্প্রচার পুনরায় চালু করতে আইনি নোটিশ

খ্যাতনামা ইসলামি বক্তা ডা. জাকির নায়েক পরিচালিত ‘পিস টিভি বাংলা’ এর সম্প্রচার বাংলাদেশে ফের চালুর দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী।

রোববার (১৩ জুলাই) আইনজীবী মো. আশরাফুজ্জামান এই আইনি নোটিশটি পাঠান।


বিজ্ঞাপন


এর আগে, ২০১৬ সালের জুলাইতে ঢাকায় হোলি আর্টিসানে হামলাকারীদের একজন জাকির নায়েকের অনুসারী ছিল এবং তার বক্তব্য দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল —এমন অভিযোগের ভিত্তিতে বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।

তবে জুলাই গণঅভ্যুত্থানের পর গত ১৯ আগস্ট নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত এক প্রশ্নোত্তর পর্বে ডা. জাকির নায়েক জানান, পিস টিভি বাংলাসহ ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে। স্যাটেলাইট সম্প্রচার কখনও বন্ধ হয়নি। শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি তুলে নেওয়ায় ক্যাবল অপারেটররা তা বন্ধ রেখেছে।

ডা. জাকির নায়েক আরও জানান, স্যাটেলাইট মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে ক্যাবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ আছে তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। আবেদন করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে চালু হবে।

এআইএম/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর