শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

একযোগে ২৬৩ বিচারককে বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুন ২০২৫, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

একযোগে ২৬৩ বিচারককে বদলি

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে একযোগে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ২৬৩ বিচারককে বর্তমান কর্মস্থল থেকে বদলি করছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (২ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বদলি হওয়া বিচারকদের মধ্যে সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১৬২ জন, জেলা ও দায়রা জজ ৩০ জন, অতিরিক্ত জেলা জজ ৩৮ জন, যুগ্ম জেলা ও দায়রা জজ ২১ জন। এছাড়া ১২ জন সিনিয়র সহকারি জজকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১৬২ জনের তালিকা দেখতে ক্লিক করুন

জেলা ও দায়রা জজ ৩০ জনের তালিকা দেখতে ক্লিক করুন


বিজ্ঞাপন


অতিরিক্ত জেলা জজ ৩৮ জনের তালিকা দেখতে ক্লিক করুন

যুগ্ম জেলা ও দায়রা জজ ২১ জনের তালিকা দেখতে ক্লিক করুন

পদোন্নতি দিয়ে ১২ জন সিনিয়র সহকারি জজকে যুগ্ম জেলা জজ পদে বদলির তালিকা দেখতে ক্লিক করুন

এমএইচটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর