সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সামিট গ্রুপের লুক্সেমবার্গে থাকা ৫৭ কোটি টাকা অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মে ২০২৫, ০৮:৩১ পিএম

শেয়ার করুন:

সামিট গ্রুপের লুক্সেমবার্গে থাকা ৫৭ কোটি টাকা অবরুদ্ধ
সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান।

সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের লুক্সেমবার্গের ল্যান্ড ব্যাংকিং ফান্ডে বিনিয়োগ করা ৫৬ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৬০১ টাকা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৪ মে) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের উপপরিচালক আলমগীর হোসেন বিদেশে বিনিয়োগ করা এই টাকা অবরুদ্ধের আবেদন করেন। আবেদন মঞ্জুর করে আদালত দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে লুক্সেমবার্গের স্টেট প্রসিকিউটর জেনারেলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন।

দুদকের আবেদন থেকে দেখা যায়, আজিজ খান ও তার পরিবারের সিঙ্গাপুরে থাকা কোম্পানি শিরিন কোম্পানি প্রাইভেট লিমিটেডের পক্ষে লুক্সেমবার্গের ডিএলই ল্যান্ড ব্যাংকিং ফান্ড-৩-এ ৪১ লাখ ১৫ হাজার ৫১২ ইউরো বিনিয়োগ করেছেন। বাংলাদেশি টাকায় ওই বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৫৬ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৬০১ টাকা। লুক্সেমবার্গের ল্যান্ড ব্যাংকিং ফান্ড পরিবেশ এবং ভূমি উন্নয়নের কাজ করে বার্লিনে।

দুদকের আবেদনে বলা হয়েছে, সামিট গ্রুপ ও এর সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদক তদন্ত করছে। এছাড়া অর্থ পাচারের অভিযোগও তদন্ত করছে। এই অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত বিদেশে বিনিয়োগকৃত ওই টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া প্রয়োজন।

দুদকের আবেদনে আরও বলা হয়েছে, ইতোমধ্যে লুক্সেমবার্গের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আজিজ খানের বিনিয়োগ করা ওই অর্থ সাময়িকভাবে অবরুদ্ধ করেছেন। আদালতের নির্দেশ পেলে দুদক ওই নির্দেশ অনুযায়ী আইনগত যথাযথ ব্যবস্থা নিতে পারবে।

এর আগে গত ৯ মার্চ আজিজ খান ও তার পরিবারের ১৯১টি ব্যাংক হিসাবে জমা ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা অবরুদ্ধের নির্দেশ দিয়েছিলেন আদালত।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর