বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

আবারও রিমান্ডে পলক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ১১:৪৬ এএম

শেয়ার করুন:

আবারও রিমান্ডে পলক

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা ওবায়দুল ইসলাম হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে চারদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (২৪ মার্চ) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।


বিজ্ঞাপন


জুনাইদ আহমেদের আইনজীবী ফারজানা ইয়াসমিন বলেন, এ নিয়ে তার মক্কেলের মোট ৬২ দিনের রিমান্ড মঞ্জুর হলো।

এদিন সকালে এ মামলায় জুনাইদ আহমেদ পলককে কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। মামলায় তাকে পাঁচদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ।

আসামিপক্ষ থেকে রিমান্ডের আবেদন নাকচের আরজি জানানো হয়। আদালত শুনানি নিয়ে জুনাইদ আহমেদকে চারদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

এ ছাড়া সোমবার (২৪ মার্চ) বিভিন্ন মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে।


বিজ্ঞাপন


এমএইচটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর