বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

হত্যা মামলায় ইনু-মেননের তিন দিনের রিমান্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১২ পিএম

শেয়ার করুন:

হত্যা মামলায় ইনু-মেননের তিন দিনের রিমান্ড

রাজধানীর মিরপুর থানার আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে তিন দিন করে রিমান্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে শুনানি করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান আদালত শুনানি শেষে এসব আদেশ দেন। 


বিজ্ঞাপন


এছাড়া ভাটারা থানার মামলায় তিন দিন করে রিমান্ড আদেশ দেওয়া হয়েছে টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য সানোয়ার হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবু মুসা আনসারীকে। 

একই আদালত রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে।

এআইএম/ইএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর