রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

খালেদা ও তারেকের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ পিএম

শেয়ার করুন:

খালেদা ও তারেকের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

সকল মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ায় খালেদা জিয়া এবং তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


অ্যাটর্নি জেনারেল বলেন, দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনাসহ দলটির নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। আপাতত সব মামলার নিষ্পত্তি হওয়ায় খালেদা জিয়া এবং তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই।

তিনি আরও বলেন, পূর্বের গণপ্রতিনিধি আইন অনুযায়ী নির্বাচনী অপরাধীদের বিচার করা হবে। 

‘অতীতের নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যৎ নির্বাচন গ্রহণযোগ্য করা যাবে’ শীর্ষক ছায়া সংসদে অংশগ্রহণ করে ইস্টার্ন ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি।

আরও পড়ুন:


বিজ্ঞাপন


রাষ্ট্রপতির সংবর্ধনায় আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া-তারেক রহমান

ছায়া সংসদে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর