রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

তারেক রহমান আওয়ামী লীগের প্রোপাগান্ডার শিকার: কায়সার কামাল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৯ পিএম

শেয়ার করুন:

তারেক রহমান আওয়ামী লীগের প্রোপাগান্ডার শিকার: কায়সার কামাল
ছবি: সংগৃহীত

২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টের রায়ে কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছেন। তিনি মূলত আওয়ামী লীগের প্রোপাগান্ডার শিকার।’

রোববার (১ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

কায়সার কামাল বলেন, ‘আজকে প্রমাণিত হয়েছে যে, রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমান সাহেবকে যে মামলায় সাজা দেওয়া হয়েছিল, সেই মামলায় আইগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি বেকসুর খালাস পেয়েছেন।’

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলাটি গত দুই দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছে মন্তব্য করে তিনি বলেন, ‘তারেক রহমান সম্পূর্ভভাবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের প্রোপাগান্ডার শিকার। আমরা ও দেশবাসী মনে করে তিনি ন্যায়বিচার পেয়েছেন।’

একই মামলায় দুটি অভিযোগপত্র এবং মুফতি হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রায়ে আদালত অবৈধ ঘোষণা করেছেন জানিয়ে কায়সার কামাল বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসে আব্দুল কাহার আকন্দকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করে তার চার্জশিটে তারেক রহমানকে রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়। আদালত বলেছেন, মুফতি মান্নানের দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে যে চার্জশিট দেওয়া হয়, সেই চার্জশিটটি আইন পরিপন্থী ছিল। ফৌজদারি কার্যবিধি এবং সাক্ষ্য আইনে এই চার্জশিটের আইনগত ভিত্তি নেই। এজন্য আসামিদের খালাস দিয়েছেন।’

এআইএম/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর