সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন চ্যালেঞ্জ করে রিট

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৪, ০৬:৫৬ পিএম

শেয়ার করুন:

জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন চ্যালেঞ্জ করে রিট

জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯ এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১ চ্যালেঞ্জ করে রিট করেছেন একজন আইনজীবী।

রোববার (২৫ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের দৈত বেঞ্চে এটি দায়ের করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইস আর এস) সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মাদ মনিরুজ্জামান জনস্বার্থে এটি দায়ের করেন।

রিটে বিবাদী করা হয়েছে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রুপান্তি।

রিটে  জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন-২০০৯ এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১ এর ধারা ২(খ), ২(গ), ৮(১), ৮(৩), ৮(৪) এবং ৯(২) যেখানে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণ’ লেখা আছে সেগুলো অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণার জন্য প্রার্থনা করা হয়েছে।

জাতির পিতার পরিবার-সদস্যরা ইতিমধ্যে যে সুবিধা ভোগ করেছেন এবং যেসব সম্পত্তি বিশেষ সুবিধায় পেয়েছেন তা রিকভার করার জন্য প্রার্থনা করা হয়েছে। পাশাপাশি অতি দ্রুত আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজিকে জাতির পিতার পরিবার-সদস্যদের বিশেষ নিরাপত্তা বিধান বন্ধ করার জন্য প্রার্থনা করা হয়েছে।

বিবাদী আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজিকে আগামী ৩০ দিনের মধ্যে জাতির পিতার পরিবার-সদস্যরা যে সব সুবিধা ভোগ করেছেন তার জন্য রাষ্ট্রের খরচ নিরূপণ এবং যে সব সম্পত্তি বিশেষ সুবিধায় পেয়েছেন তার একটা প্রতিবেদন তৈরি করে আদালতে প্রদান করার জন্য প্রার্থনা করা হয়েছে।

এআইএম/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর