সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

দুদকের মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৪, ১২:৩৪ পিএম

শেয়ার করুন:

দুদকের মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
ইসমাইল চৌধুরী সম্রাট (ফাইল ছবি)

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির তারিখ পিছিয়ে ২ জুলাই নতুন তারিখ ধার্য করেছেন আদালত। 

রোববার (২১ এপ্রিল) ঢাকার বিশেষ আদালত-৬ এ মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু সম্রাট অসুস্থ থাকায় আইনজীবীর মাধ্যমে অভিযোগ গঠনের শুনানি পেছাতে সময়ের আবেদন করেন তিনি। আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২ জুলাই দিন ধার্য করেন আদালত। মামলাটিতে স্থায়ী জামিনে আছেন সম্রাট।


বিজ্ঞাপন


ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র‍্যাব। এরপর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। 

গ্রেফতারের পর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ওই বছরের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। তাতে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০২০ সালের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় দুর্নীতিবিরোধী সংস্থাটি।

২০২২ সালের ১০ এপ্রিল থেকে ১১ মের মধ্যে চার মামলায় জামিন পান সম্রাট। এরপর কারাগার থেকে মুক্ত হন তিনি।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর