বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

সুপ্রিম কোর্ট বারের ভোট: মনোনয়ন যাচাই-বাছাই চলছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৭ পিএম

শেয়ার করুন:

সুপ্রিম কোর্ট বারের ভোট: চলছে মনোনয়ন যাচাই বাছাই

আগামী ৬ ও ৭ মার্চ সুপ্রিম কোর্ট বারের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট আবুল খায়েরের নেতৃত্বে এগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বারের হলরুমে এ বাছাই প্রক্রিয়া শুরু করা হয়। সেখানে সকল পদের প্রার্থীরা উপস্থিত আছেন। আওয়ামী লীগ-বিএনপিপন্থী আইনজীবীসহ অন্যান্য প্রার্থীদের উপিস্থিত থাকতে দেখা গেছে।


বিজ্ঞাপন


উপস্থিত আছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এজে মোহাম্মাদ আলী, এবারের নির্বাচনের নীল প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আবু সাইদ সাগর, এমকে রহমান, ড. ইউনুছ আলী আকন্দ, সম্পাদক পদের প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, শাহ মঞ্জুরুল হক, নাহিদ সুলতানা যূথি, ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়াসহ অন্যপদের প্রার্থীরা।  

এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট অনুষ্ঠানের জন্য শিডিউল ঘোষণা করা হয়। এতে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয় সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহসভাপতি আবুল খায়ের।

আবুল খায়ের একজন বীর মুক্তিযোদ্ধা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি। গত ২০১৪-১৫ সেশনে তিনি সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। এই আইনজীবী নোয়াখালী বারের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন।

court-2


বিজ্ঞাপন


এদিন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক আব্দুন নুর দুলাল বলেন, জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়েরকে বর্তমান বাস্তবতাকে বিবেচনায় নিয়ে নির্বাচন উপকমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করছি তার নেতৃত্বে একটি স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে।

নির্বাচনী তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এদিন (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র বাছাই এবং ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল।

এআইএম/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর