শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

রাষ্ট্রপতি নিয়োগের রিভিউ খারিজ, আইনজীবীর লাখ টাকা জরিমানা বহাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৩, ০১:২৬ এএম

শেয়ার করুন:

রাষ্ট্রপতি নিয়োগের রিভিউ খারিজ, আইনজীবীর লাখ টাকা জরিমানা বহাল

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত করার প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে রিটকারী আইনজীবীর ১ লাখ টাকা জরিমানাও বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ রিটকারী আইনজীবী এম এ আজিজ খানের রিভিউ আবেদন খারিজ করে দেন।


বিজ্ঞাপন


বেঞ্চের অন্য ৫ জন হলেন, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন।

আরও পড়ুন


বিজ্ঞাপন


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্বাচন প্রক্রিয়া এবং গেজেট প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৭ মার্চ হাইকোর্টে রিট করেন এম এ আজিজ। রিটে নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়।

ওইদিন অ্যাডভোকেট এম এ আজিজ খান সাংবাদিকদের বলেন, যে প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন করা হয়েছে এবং পরবর্তীতে গেজেট প্রকাশ করা হয়েছে, তা চ্যালেঞ্জ করেই রিটটি করা হয়েছে।

এদিন আদালতে রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম এ আজিজ খান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপতির পক্ষে ছিলেন  জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন।

গত ১৮ মে মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। একইসঙ্গে রিটকারী আইনজীবী এম এ আজিজ খানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অযৌক্তিক রিট করে আদালতের সময় নষ্ট করায় আইনজীবী এম এ আজিজ খানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর