শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

বিএনপির ১১ নেতাকর্মীর আড়াই বছরের কারাদণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:১৯ পিএম

শেয়ার করুন:

নাশকতার দায়ে বিএনপির ১১ নেতাকর্মীর কারাদণ্ড

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা নাশকতার অভিযোগের মামলায় বিএনপির ১১ নেতাকর্মীকে আড়াই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (০৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ রায় ঘোষণা করেন। 


বিজ্ঞাপন


কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

 


বিজ্ঞাপন


দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— বিএনপি নেতা আতাউর রহমান, হেলাল ডালি, লালন বেপারি, বাবুল শেখ, মফিজুর রহমান, কাজী হজরত আলী, জাকির হোসেন বেপারি, জাকির হোসেন বাগমার, এরশাদ আলী খান, মইজুল ইসলাম দর্জি, আলী মিয়া। 

জানা যায়, ভাঙচুর, পুলিশের কাজে বাধা ও ইট পাটকেল নিক্ষেপের অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ভাটারা থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে।

এআইএম/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর