শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

এসএম জাহাঙ্গীরসহ বিএনপির ৭৫ নেতাকর্মীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩, ০২:৫০ পিএম

শেয়ার করুন:

এসএম জাহাঙ্গীরসহ ৭৫ বিএনপি নেতার কারাদণ্ড

নাশকতার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় উত্তরা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীরসহ বিএনপির ৭৫ নেতাকর্মীকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পৃথক তিন ধারায় তাদের এই কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত এ রায় ঘোষণা করেন। আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

খালেদার উপদেষ্টা হাবিবের ৫ মাসের কারাদণ্ড

আসামি পক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

রায় ঘোষণার আগে আটক জাহাঙ্গীরসহ তিনজনকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। তবে অপর ৭২ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পলাতক আসামিদের মধ্যে কেউ মারা গেলে তাদের বিরুদ্ধে সাজা কার্যকর হবে না উল্লেখ করেন বিচারক।


বিজ্ঞাপন


আরও পড়ুন

বরখাস্তই থাকছেন দিনাজপুরের মেয়র জাহাঙ্গীর 

নাশকতার অভিযোগে ২০১৩ সালের নভেম্বরে রাজধানীর উত্তরা পূর্ব থানায় মামলা করে পুলিশ। তদন্ত শেষে পুলিশ ৭৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর