মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

আদালতের আদেশ আমান্য করায় বিচারকের কারাদণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩, ১১:৪৭ এএম

শেয়ার করুন:

আদালতের আদেশ আমান্য করায় ‍কুমিল্লা জেলা জজ সোহেল রানার কারাদণ্ড

আদালত অবমাননার দায়ে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সোহেল রানাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি সাত দিনের মধ্যে তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি মাসুদ হাসান দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

আরও পড়ুন

বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, দিনাজপুরের সেই মেয়রের কারাদণ্ড

মঞ্জুরুল হক বলেন, একটি ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিত করে আদেশ দিয়েছিল হাইকোর্ট। ৫৬১ (এ) ধারার ওই মামলার কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্ট। সেই আদেশের কপি কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সোহেল রানার কাছে যায়। কিন্তু তিনি হাইকোর্টের আদেশ অমান্য করে বিচারকাজ চালিয়ে যান। এ ঘটনায় আদালত অবমাননার দায়ে তাকে সাজা দেওয়া হয়েছে।

জানা যায়, উচ্চ আদালতের আদেশ উপেক্ষার বিষয়ে ব্যাখ্যাও দাখিল করেছিলেন সোহেল রানা। ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে সোহেল রানার প্রতি আদালত অবমাননার রুল দিয়েছিলেন হাইকোর্ট। রুলের শুনানি শেষে হাইকোর্ট আজ এমন আদেশ দেয়।

বর্তমানে সোহেল রানা কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানান আইনজীবী মঞ্জুরুল।

এআইএম/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর