কুষ্টিয়া সেক্টরের পৃষ্ঠপোষকতায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক পরিচালিত বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শূন্য পদে একজন সহকারী প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বাংলাদেশি নাগরিকের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।
পদের নাম: সহকারী প্রধান শিক্ষক
বিজ্ঞাপন
পদের সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা :
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ও বিএড ডিগ্রি/সমমান।
সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি ৩য় বিভাগ/শ্রেণী/সমমান গ্রহণযোগ্য হবে না।
বিজ্ঞাপন
অভিজ্ঞতা: মাধ্যমিক/নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এমপিও নীতিমালা-২০২১ এ বর্ণিত ইনডেক্সধারী শিক্ষক হিসাবে এমপিও ভুক্ত পদে সর্বমোট ১০ (দশ) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
কাঙ্খিত গুণাবলী: সুশৃংখল, নেতৃত্বদানে সক্ষম, আত্মনিবেদিত ও ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে।
বেতন ভাতা: গ্রেড-৮ (২৩,০০০ - ৫৫,৪৭০) এবং স্কুল কর্তৃক প্রদত্ত বিভিন্ন ভাতাদি প্রদান করা হবে।
পদোন্নতির সুযোগ: প্রধান শিক্ষকের অবসরের পর সহকারী প্রধান শিক্ষক হতে প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে বিবেচনা করার সুযোগ থাকবে।
আবেদন যেভাবে:
আগ্রহী প্রার্থীদের পূর্ণ বায়োডাটা মোবাইল নম্বর উল্লেখ সহ আবেদনপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, প্রথম ও সর্বশেষ এমপিও কপি, নাগরিকত্ব সনদ, সত্যায়িত তিন কপি রঙ্গিন সদ্যতোলা ছবি, সোনালী ব্যাংক মিরপুর শাখা, কুষ্টিয়া এর অনুকুলে ১০০০/- (এক হাজার) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট সহ আবেদনপত্র সভাপতি বরাবর দাখিল করতে হবে।
অসম্পূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রবেশপত্র ইস্যুর মাধ্যমে জানানো হবে।
প্রার্থীকে কোন টিএডিএ প্রদান করা হবে না এবং
নিয়োগ প্রক্রিয়ার সকল কার্যক্রম বিনা নোটিশে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
আবেদনের শেষ তারিখ: আগামী ৯ মে ২০২২ তারিখের মধ্যে (সকাল ৯.০০ ঘটিকা হতে দুপুর ১৫.০০ ঘটিকা) পৌঁছাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সভাপতি, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, প্রযত্নে কমান্ডিং অফিসার, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) মিরপুর, কুষ্টিয়া।
এজেড




