সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

স্বাস্থ্য সেবা বিভাগে চাকরি, ৬ মাসে বেতন ১০ লাখের বেশি

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩, ০১:৪৬ পিএম

শেয়ার করুন:

স্বাস্থ্য সেবা বিভাগে চাকরি, ৬ মাসে বেতন ১০ লাখের বেশি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ স্বাস্থ্য সেবা বিভাগ। প্রতিষ্ঠানটির আওতাধীন বাংলাদেশ কান্ট্রি কোঅর্ডিনেটিং মেকানিজম (বিসিসিএম) চুক্তিভিত্তিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৬ জানুয়ারি। 

পদের নাম: কনসালট্যান্ট, ম্যাপিং অ্যান্ড পজিশনিং

পদ সংখ্যা: ১টি 

শিক্ষাগত যোগ্যতা: পাবলিক হেলথে স্নাতকোত্তর ডিগ্রিসহ সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা পাবলিক হেলথে স্নাতকোত্তর ডিগ্রিসহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে

অভিজ্ঞতা: পাবলিক হেলথ প্রজেক্টে কমপক্ষে ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় হেলথ গভর্ন্যান্সে ম্যানেজারিয়াল পদে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে

অন্যান্য যোগ্যতা: টিবি, ম্যালেরিয়া ও এইচআইভি প্রোগ্রামে প্রজেক্ট প্ল্যানিং, মনিটরিং ও ইভল্যুশনে অভিজ্ঞ 
বাংলাদেশের সরকারের স্বাস্থ্যসংশ্লিষ্ট প্রকল্পে কাজে অভিজ্ঞ
বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীলতা
এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে
যোগাযোগে দক্ষ
নেতৃত্বের সক্ষমতা 

job

বয়সসীমা: ৪৫-৫৫ বছরের মধ্যে হতে হবে

বেতন ও সুযোগ সুবিধা: ৬ মাসের চুক্তির জন্য জন্য মোট ১০ হাজার মার্কিন ডলার প্রদান করা হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০ লাখ ৩৩ হাজার ৯৩১ টাকা (মোট টাকা ৬ মাসের হিসাবে ভাগ করে প্রতি মাসে প্রদান করা হবে)

আবেদন যেভাবে: আগ্রহীদের কভার লেটার, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদ, অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি এই [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে

আবেদনের সময়সীমা: ২৬ জানুয়ারি, ২০২৩

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর