শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

চাকরি দেবে আড়ং, পাবেন বিমা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

চাকরি দেবে আড়ং, পাবেন বিমা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি
আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি 2026

আড়ং তাদের ওয়্যারহাউস বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। ২৬ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আড়ং

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার

বিভাগ: ওয়্যারহাউস

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক

অন্যান্য যোগ্যতা

ওয়্যারহাউস কার্যক্রম, ইনভেন্টরি ব্যবস্থাপনা এবং বিতরণ প্রক্রিয়া সম্পর্কে ভালো জ্ঞান।

কম্পিউটার ব্যবহারে ভালো দক্ষতা, বিশেষ করে ইআরপি  অ্যাপ্লিকেশন এবং এমএস অফিসে। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই 

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: অমর একুশে বইমেলায় পার্ট টাইম চাকরি দেবে ঐতিহ্য প্রকাশনী

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

কর্মস্থল: ঢাকা 

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ০৫ ডিসেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর