ব্র্যাক ব্যাংক পিএলসি তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্রাঞ্চ ম্যানেজার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ২৬ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার
বিভাগ: ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অন্যান্য যোগ্যতা
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সরাসরি কাজের দক্ষতা।
কেন্দ্রীয় ব্যাংকের মূল ঝুঁকি বিষয়ক নির্দেশিকা সম্পর্কে স্পষ্ট ধারণা।
স্থানীয় ব্যাংকিং আইন, প্রবিধান এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট সম্পর্কে জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: ব্র্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে চাকরি
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ২৬ ডিসেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




