বাংলাদেশ ডাক বিভাগ ১১ ক্যাটাগরিতে ২৯৫ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোস্টমাস্টার জেনারেলের দপ্তর, কেন্দ্রীয় সার্কেল, ঢাকার অধীন বিভিন্ন দপ্তর ও ইউনিটে এই নিয়োগ হবে। রাজস্ব খাতভুক্ত এসব শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ডাক বিভাগ
বিভাগ: পোস্টমাস্টার জেনারেলের দপ্তর, কেন্দ্রীয় সার্কেল, ঢাকা এবং এর আওতাধীন অফিসসমূহ
মোট পদসংখ্যা: ২৯৫
ক্যাটাগরি: ১১
শিক্ষাগত যোগ্যতা: পদভেদে এসএসসি, অষ্টম শ্রেণি বা সমমান পাস
অন্যান্য যোগ্যতা: কয়েকটি পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা ও বিশেষ দক্ষতা থাকতে হবে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ১৮-৩২ বছর, ৩০ নভেম্বর ২০২৬ তারিখে
চাকরির ধরন: সরকারি, ফুল টাইম
আরও পড়ুন: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় ৭৪৬ পদে নিয়োগ, জেএসসি পাসেও আবেদন
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জ সহ ৫৬ টাকা।
আবেদন শুরু: ৩০ নভেম্বর ২০২৬, সকাল ১০টা
আবেদনের সময়সীমা: ৩০ ডিসেম্বর ২০২৬, বিকাল ৫টা
নির্দেশনা
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




