ন্যাশনাল ব্যাংক লিমিটেড ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই এমবিএ অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনায় দক্ষ এবং কম্পিউটারে এমএস অফিস ও রিপোর্টিং টুলসের ওপর ভালো জ্ঞান থাকতে হবে। ২৪ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ব্যাংক লিমিটেড
পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ অথবা স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা
গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনায় দক্ষতা।
কম্পিউটারে এমএস অফিস এবং রিপোর্টিং টুলসের ওপর ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
আরও পড়ুন: ব্র্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে চাকরি
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: যেকোনো স্থান
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: ৩০ নভেম্বর ২০২৬
এএ




