বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদে ১৫০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে এই নিয়োগ হবে। নিয়োগপ্রাপ্তরা ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা মূল বেতনসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। ৩০ নভেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক
পদের নাম: সহকারী পরিচালক
পদসংখ্যা: ১৫০
আবেদনের যোগ্যতা
স্নাতক অথবা স্নাতকোত্তর, স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির সম্মিলিত মেয়াদ ন্যূনতম চার বছর হতে হবে।
এসএসসি ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর মধ্যে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের জিপিএ থাকতে হবে।
শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।
এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ৫ পয়েন্ট স্কেলে জিপিএ ৩ বা তার বেশি প্রথম বিভাগ হিসেবে বিবেচিত হবে।
আরও পড়ুন: ৬ পদে ৫৯ জনকে নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২৪
বিশ্ববিদ্যালয়ের ফলাফলের ক্ষেত্রে ৪ পয়েন্ট স্কেলে সিজিপিএ ৩ বা তার বেশি এবং ৫ পয়েন্ট স্কেলে সিজিপিএ ৩ দশমিক ৭৫ বা তার বেশি প্রথম শ্রেণি হিসেবে গণ্য হবে।
আগামী ২৭ ডিসেম্বর বা তার আগে যেসব প্রার্থীর স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রির ফলাফল প্রকাশিত হবে, তারাও আবেদনের সুযোগ পাবেন।
বয়সসীমা: ২১-৩২ বছর, ২০২৬ সালের ১ নভেম্বর তারিখে
বেতন: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা(জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী)
গ্রেড: ৯ম
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন ফি: ২০০ টাকা, অফেরতযোগ্য।
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি নিচের ছবিতে দেখুন।


এএ




