বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2026

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৭ সালে নির্ধারিত সেনানিবাসে এ নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হবে।  সেনাবাহিনীতে সৈনিক পদে সাধারণ (জিডি) ও টেকনিক্যাল ট্রেডে (টিটি) আবেদন করা যাবে। এ ছাড়া বিএনসিসির সদস্য, সেনাসদস্যদের সন্তান এবং টিটিটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা নির্ধারিত নিয়মে পৃথকভাবে আবেদন করতে পারবেন। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

পদের নাম ও বিবরণ

Circular

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

পদের নাম: সৈনিক

ট্রেড: সাধারণ (জিডি) ও টেকনিক্যাল (টিটি)

আবেদনের যোগ্যতা

১. সাধারণ ট্রেড (জিডি)

বয়সসীমা: ১৭-২২ বছর

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান (ন্যূনতম জিপিএ-৩)

২. টেকনিক্যাল ট্রেড (টিটি)

বয়সসীমা: ১৭-২৩ বছর

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ভোকেশনাল থেকে সংশ্লিষ্ট কারিগরি বিষয় (ন্যূনতম জিপিএ-৩) 

অথবা এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩, পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে ৩ মাসের কোর্স সম্পন্ন করতে হবে

আরও পড়ুন: এইচএসসি পাসেই চাকরি দেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

বিজ্ঞান বিভাগ, প্যারামেডিক, ফিজিওথেরাপিস্ট, ওটিএ, আইসিএ ও রেডিওগ্রাফার বিষয়ে ডিপ্লোমা সম্পন্নকারীদের অগ্রাধিকার 

শারীরিক যোগ্যতা

পুরুষ: উচ্চতা ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি), ক্ষুদ্র নৃগোষ্ঠীর উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি), ওজন ৪৯.৯০ কেজি, বুক স্বাভাবিক ৩০, স্ফীত ৩২ ইঞ্চি

নারী: উচ্চতা ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি), ক্ষুদ্র নৃগোষ্ঠীর উচ্চতা ১.৫২ মিটার (৫ ফুট), ওজন ৪৭ কেজি, বুক স্বাভাবিক ২৮, স্ফীত ৩০ ইঞ্চি

অন্যান্য যোগ্যতা

প্রার্থীদের চোখের দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ পরীক্ষায় এইচবিএসএজি ও ডোপ টেস্ট অন্তর্ভুক্ত রয়েছে।

সাঁতার জানা বাধ্যতামূলক এবং কমপক্ষে ৩৫ মিটার সাঁতার কাটতে হবে।

প্রার্থীকে অবিবাহিত ও বাংলাদেশের নাগরিক হতে হবে।

আরও পড়ুন: সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ১৩ থেকে ২০তম গ্রেডে নিয়োগ

আবেদনের অযোগ্যতা: সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি থেকে বরখাস্ত হওয়া ব্যক্তি, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে বরখাস্ত বা স্বেচ্ছায় অব্যাহতি নেওয়া ব্যক্তি এবং দ্বৈত নাগরিকত্বধারীরা আবেদন করতে পারবেন না।

প্রার্থীর ধরন: পুরুষ ও নারী

চাকরিরর ধরন: সরকারি, ফুল টাইম

আবেদন যেভাবে: এসএমএস/অনলাইন

এসএমএস: টেলিটক প্রিপেইড সিম থেকে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

আবেদন ফি: ৩০০ টাকা (ভর্তি পরীক্ষার ফি ২০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা)

আবেদন শুরু: ১ ডিসেম্বর, ২০২৬

আবেদনের সময়সীমা: ৩১ জানুয়ারি, ২০২৭

নির্দেশনা

নির্বাচিত প্রার্থীদের ৩৬ সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর