রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

বিআরটিএতে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১০,০০০

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০১:১৭ পিএম

শেয়ার করুন:

বিআরটিএতে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১০,০০০
বিআরটিএ ইন্টার্নশিপ 2026

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরে অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ইন্টার্নশিপ হবে। ইন্টার্নশিপের মেয়াদ ৩ মাস। নির্বাচিতদের মাসে ১০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। আগ্রহীরা ৬ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

ইন্টার্নশিপের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)

ইন্টার্নশিপের নাম: অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

ইন্টার্নশিপের মেয়াদ: ৩ মাস

আসনসংখ্যা: ১

আবেদনের যোগ্যতা

বাংলাদেশের নাগরিক হতে হবে।

অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে স্নাতক, স্নাতকোত্তর বা সমমান পাস হতে হবে।

তবে এসব পরীক্ষায় অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) প্রার্থীরাও আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

আবেদনকারীদের স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে থাকতে হবে।

একজন প্রার্থী কেবল একবার ইন্টার্নশিপের সুযোগ পাবেন। 

অন্য কোনো প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র জমা দিতে হবে।

নির্দেশনা

নির্বাচিত প্রার্থীকে ঘোষণাপত্র ও চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে।

মন্ত্রণালয় বা অধিদপ্তর নির্ধারিত সুপারভাইজারের অধীনে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে। 

ভাতা পেতে সুপারভাইজারের কাছ থেকে সন্তোষজনক কর্মসম্পাদনের প্রত্যয়ন জমা দিতে হবে।

ইন্টার্নশিপ চলাকালে প্রার্থীকে কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকার প্রত্যয়ন দেওয়া হবে না। তবে সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করলে সনদ দেওয়া হবে।

এই সনদ কোনো প্রতিষ্ঠানে স্থায়ী, অস্থায়ী বা অন্য কোনো ধরনের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে না।

ইন্টার্নশিপ শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কিংবা এর অধীন কোনো দপ্তর-সংস্থাসহ অন্য সরকারি প্রতিষ্ঠানে চাকরির দাবিও করা যাবে না।

আরও পড়ুন: ইউরোপের ৪ দেশে মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপের সুযোগ

ভাতা: ১০, ০০০ টাকা

প্রয়োজনীয় কাগজপত্র: শিক্ষাগত যোগ্যতার সব সনদ, বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ট্রান্সক্রিপ্ট, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের চারিত্রিক সনদ বা প্রশংসাপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্বের সনদ, সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের তিন কপি রঙিন ছবি। 

আবেদন যেভাবে: সরাসরি/ডাকযোগে

আবেদনের ঠিকানা: চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটিএ ভবন (ষষ্ঠ তলা), নতুন বিমানবন্দর সড়ক, বনানী, ঢাকা-১২১২।

আবেদনের সময়সীমা: ৬ ডিসেম্বর ২০২৬, বিকাল ৪টা

বিস্তারিত জানতে এবং আবেদন ফরম ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর