শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

৩ লাখ টাকা বেতনে চাকরি দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, কর্মস্থল কক্সবাজার

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

৩ লাখ টাকা বেতনে চাকরি দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, কর্মস্থল কক্সবাজার
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি 2026

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে আন্তর্জাতিক উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ১৯ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের মাসে ৩ লাখ ১৫ হাজার ১৮৯ থেকে ৩ লাখ ৮৬ হাজার ৩৮৩ টাকা বেতন দেওয়া হবে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ

পদের নাম: ডেপুটি ডিরেক্টর

বিভাগ: রোহিঙ্গা রেসপন্স অ্যান্ড নেক্সাস

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: আন্তর্জাতিক উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা। ইংরেজিতে মৌখিক ও লিখিত যোগাযোগের ক্ষেত্রে কার্যকর দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

আরও পড়ুন:  ডেপুটি জেনারেল ম্যানেজার নিয়োগ দেবে যমুনা গ্রুপ

কর্মস্থল: কক্সবাজার 

বেতন: ৩১৫,১৮৯ থেকে ৩৮৬,৩৮৩ টাকা

অন্যান্য সুবিধা: কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং দুটি উৎসব বোনাস, কর্মী, জীবনসঙ্গী ও সন্তানদের জন্য হাসপাতালে ভর্তিকালীন চিকিৎসা ব্যয় কভারেজ, ছুটির প্রাপ্যতা, গ্রুপ ইন্স্যুরেন্স কভারেজ, কর্মীর জন্য বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা এবং ডে-কেয়ার সুবিধা।

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২৮ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর