মেটলাইফ ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে উচ্চ মাধ্যমিক/ স্নাতক/অনার্স পাস হতে হবে। এই পদে ১৮ থেকে ৫০ বছর বয়সী নারী-পুরুষ আবেদন করতে পারবেন। আবেদনের জন্য অভিজ্ঞতার প্রয়োজনে নেই। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা ১৯ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: মেটলাইফ
পদের নাম: ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/ স্নাতক/অনার্স পাস
অন্যান্য যোগ্যতা: নতুন গ্রাহক তৈরি এবং বিদ্যমান গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। জীবনবিমা পলিসি, প্রিমিয়াম, বেনিফিট ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ১৮-৫০ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: ডেপুটি জেনারেল ম্যানেজার নিয়োগ দেবে যমুনা গ্রুপ
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, প্রতি
বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
কর্মস্থল: দিনাজপুর, খুলনা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১৯ ডিসেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




