শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

সেলস অফিসার পদে ১০০ জনকে চাকরি দেবে আকিজ গ্রুপ

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

সেলস অফিসার পদে ১০০ জনকে চাকরি দেবে আকিজ গ্রুপ
আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2026

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ পাইপস লিমিটেড নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেলস অফিসার পদে এই নিয়োগ হবে। ১৮ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তরা বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, টিএ/ডিএ, কমিশন, হাসপাতালে ভর্তিকালীন সহায়তা, ছুটির যাতায়াত ভাতা, কর্মক্ষমতা-ভিত্তিক পদোন্নতির সুযোগসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া যাবে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আকিজ পাইপস লিমিটেড

পদের নাম: সেলস অফিসার

পদসংখ্যা: ১০০

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: পাইপ, পানির পাম্প ও গিজার বিক্রির কাজে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর, তবে ফ্রেশারদেরও সুযোগ রয়েছে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর 

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট পদে চাকরি দেবে এসিআই

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, টিএ/ডিএ, কমিশন, হাসপাতালে ভর্তিকালীন সহায়তা, ছুটির যাতায়াত ভাতা, কর্মক্ষমতা-ভিত্তিক পদোন্নতির সুযোগ 

কর্মস্থল: যেকোনো স্থান

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৩০ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর