শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

মাইক্রোফাইন্যান্স বিভাগে চাকরি দেবে সাজেদা ফাউন্ডেশন

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১১:৩১ এএম

শেয়ার করুন:

মাইক্রোফাইন্যান্স বিভাগে চাকরি দেবে সাজেদা ফাউন্ডেশন
সাজেদা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2026

সাজেদা ফাউন্ডেশন তাদের মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। লিড, মাইক্রোইনস্যুরেন্স অ্যান্ড রিস্ক প্রোটেকশন প্রোগ্রাম এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই ইনস্যুরেন্স, অ্যাকচুয়ারিয়াল সায়েন্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ফাইন্যান্স/রিস্ক ম্যানেজমেন্ট), অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তবে এসিআইআই এর মতো পেশাদার ইনস্যুরেন্স ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা ২১ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: সাজেদা ফাউন্ডেশন

পদসংখ্যা: নির্ধারিত নয়

পদের নাম: লিড, মাইক্রোইনস্যুরেন্স অ্যান্ড রিস্ক প্রোটেকশন প্রোগ্রাম

বিভাগ: মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম

শিক্ষাগত যোগ্যতা: ইনস্যুরেন্স, অ্যাকচুয়ারিয়াল সায়েন্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ফাইন্যান্স / রিস্ক ম্যানেজমেন্ট), অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের পেশাদার অভিজ্ঞতা।

পেশাদার বিমা যোগ্যতা (এসিআইআই) অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

অন্যান্য যোগ্যতা

মাইক্রোইনস্যুরেন্স, জীবন বা স্বাস্থ্য বিমায় কাজের অভিজ্ঞতা, এর মধ্যে পণ্য উন্নয়ন, আন্ডাররাইটিং, বিমা অংশীদারিত্ব এবং ক্লেইমস ম্যানেজমেন্ট অন্তর্ভুক্ত।

ক্ষুদ্রঋণ বা আর্থিক অন্তর্ভুক্তিতে অভিজ্ঞতা এবং ঋণগ্রহীতাদের চাহিদা ও মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে ভালো ধারণা।

ক্লেইমস প্ল্যাটফর্ম, মোবাইল এনরোলমেন্ট বা ইনস্যুরেন্স এমআইএস-এর মতো ডিজিটাল সমাধান চালুর অভিজ্ঞতা।

শক্তিশালী নেতৃত্ব, নেগোসিয়েশন, বিশ্লেষণাত্মক এবং স্টেকহোল্ডার ব্যবস্থাপনার দক্ষতা; বাংলা ও ইংরেজিতে চমৎকার যোগাযোগ দক্ষতা।

বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ে নিয়মিত ভ্রমণের মানসিকতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর, এর মধ্যে সিনিয়র ম্যানেজমেন্ট পদে কমপক্ষে ৫ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আরও পড়ুন: ব্র্যাক এনজিওতে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড, স্বাস্থ্য ও জীবন বিমা

বয়সসীমা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

অন্যান্য সুবিধা: মোবাইল ও ইন্টারনেট ভাতা, জীবন ও চিকিৎসা বিমা, উৎসব বোনাস এবং পারফরম্যান্স বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

কর্মস্থল: প্রধান কার্যালয়, গুলশান ১

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: ২১ নভেম্বর ২০২৬

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর