আড়ং কোয়ালিটি কন্ট্রোল (ফ্যাব্রিক) বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসোসিয়েট অফিসার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে টেক্সটাইল বিষয়ে অগ্রাধিকার পাবে। ১৬ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: অ্যাসোসিয়েট অফিসার
বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল (ফ্যাব্রিক)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক, তবে টেক্সটাইল বিষয়ে হলে অগ্রাধিকার
অন্যান্য যোগ্যতা: ল্যাব টেস্ট প্রক্রিয়া এবং স্যাম্পল অনুমোদন পদ্ধতি সম্পর্কে ভালো জ্ঞান
অভিজ্ঞতা: কমপক্ষে ২-৩ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আরও পড়ুন: এসএসসি পাসেই চাকরি দেবে আড়ং, পাবেন উৎসব বোনাস ও সার্ভিস চার্জ
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা ইত্যাদি।
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ২৩ নভেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




