ব্র্যাক ব্যাংক পিএলসি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্রাঞ্চ ম্যানেজার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞ হতে হবে। ১২ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার
বিভাগ: ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অন্যান্য যোগ্যতা: শাখা ব্যবস্থাপক হিসেবে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: আকর্ষণীয় বেতনে এনসিসি ব্যাংকে চাকরি, লাগবে স্নাতকোত্তর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: যেকোনো জায়গায়
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ২৩ নভেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




