শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

৭৫ ফ্রেশারকে চাকরি দেবে দিশা এনজিও, থাকছে বিবাহ ভাতা ও আবাসন সুবিধা

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৯ এএম

শেয়ার করুন:

৭৫ ফ্রেশারকে চাকরি দেবে দিশা এনজিও, থাকছে বিবাহ ভাতা ও আবাসন সুবিধা
দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2026

ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (দিশা) শাখা ব্যবস্থাপক (পিও-০১) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে ৭৫ জনকে নিয়োগ দেওয়া হবে। যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এই পদে আবেদন করতে পারবেন। কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্তদের মাসে ৫৬,২৪০ টাকা বেতন দেওয়া হবে। পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বিবাহ ভাতা, চিকিৎসা ও বিমা সুবিধা, স্বল্পমূল্যে একক আবাসন সুবিধা এবং মোটরসাইকেল ঋণ ও জ্বালানি বিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (দিশা)

পদের নাম: শাখা ব্যবস্থাপক (পিও-০১)

পদসংখ্যা: ৭৫

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা

কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 

মাঠপর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল চালনা জানতে হবে।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন

প্রশিক্ষণকাল (প্রথম ৩ মাস)    ৩০,০০০ টাকা

শিক্ষানবিশকাল (পরবর্তী ৩ মাস)    ৪০,০০০ টাকা

আরও পড়ুন: ৩ জেলায় শিক্ষক নিয়োগ দেবে ব্র্যাক, ফ্রেশারদেরও সুযোগ

স্থায়ীকরণের পর (৬ মাস পর থেকে)    ৫৬,২৪০টাকা

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, স্থায়ীকরণের ৫ বছর পর থেকে গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, হার্ডশিপ ভাতা, লং সার্ভিস বেনিফিট ও বিবাহ ভাতা, চিকিৎসা ও বিমা সুবিধা এবং স্বল্পমূল্যে একক আবাসন সুবিধা, বছরে ১২ দিন সবেতন নৈমিত্তিক ছুটি, ২০ দিন অর্জিত ছুটি, ১৫ দিন মেডিকেল ছুটি এবং ৬ মাস সবেতন মাতৃত্বকালীন ছুটি, প্রয়োজনে মোটরসাইকেল ঋণ ও জ্বালানি বিল এবং কর্মমূল্যায়নের ভিত্তিতে প্রণোদনা ও পদোন্নতির সুযোগ রয়েছে।

আবেদন যেভাবে: ডাকযোগ/কুরিয়ার

আবেদনের ঠিকানা: পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (দিশা), ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগারো, ঢাকা-১২১৬।

আবেদনের সময় খামের ওপর অবশ্যই পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আরও পড়ুন: বিজনেস এনালিস্ট নিয়োগ দেবে মেরী স্টোপস, লাগবে স্নাতকোত্তর

আগ্রহীরা সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং যোগাযোগের মোবাইল নম্বর উল্লেখপূর্বক স্বহস্তে লিখিত বা কম্পিউটারে কম্পোজকৃত আবেদনপত্র। 

নির্দেশনা

চাকরিতে যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ ১৫,০০০ টাকা জমা দিতে হবে।

৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক আর্থিক দায়-দায়িত্বের নিশ্চয়তাপত্র প্রদান করতে হবে।

যোগদানের পর কমপক্ষে ২ বছর চাকরি করার অঙ্গীকারনামা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ৩০ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর