প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র প্রধান নির্বাহী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী থাকা যাবে না। এছাড়া, প্রার্থীকে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞ হতে হবে। এই পদে ৫৫ বছর বয়সীরাও আবেদন করতে পারবেন। আগ্রহীদের ডাক/কুরিয়ার/সরাসরি/ই-মেইলে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র
পদের নাম: প্রধান নির্বাহী
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর, তবে শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য হবে না।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর, ৭ জুলাই ২০২৬ তারিখে
চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক
চুক্তির মেয়াদ: ১ বছর (প্রাথমিকভাবে), পরবর্তীতে চাকরি স্থায়ী হওয়ার সুযোগ রয়েছে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন করতে পারবেন যারা
কর্মক্ষেত্র: প্রশিকা কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা, তবে নিয়মিত মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে যেতে হবে
আবেদন যেভাবে: ডাক/কুরিয়ার/সরাসরি/ই-মেইল
আবেদনের ঠিকানা: সভাপতি, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, আই/১-গ, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।
ই-মেইল ঠিকানা: [[email protected]]
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ২০ নভেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




