রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, রয়েছে ওভারটাইম সুবিধাও

চাকরি ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

শেয়ার করুন:

বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, রয়েছে ওভারটাইম সুবিধাও
বোয়েসেল মালয়েশিয়া নিয়োগ 2026

বিনা খরচে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে মালয়েশিয়ায় দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ১১২ জন পুরুষকে এই সুযোগ দেওয়া হবে। মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ দেয়া হবে। নির্বাচিতদের মাসে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত বেতন দেওয়া হবে। রয়েছে ওভারটাইম সুবিধাও।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.

পদসংখ্যা: ১১২

১. পদের নাম: অপারেশনস অ্যাসিস্ট্যান্ট

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি

২. পদের নাম: টেকনিক্যাল স্কিলস ওয়ার্কারস

শিক্ষাগত যোগ্যতা: এএইচএসসি

প্রার্থীর ধরন: পুরুষ

বয়সসীমা: ২২-৩৫ বছর

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক

চুক্তির মেয়াদ: ৩ বছর

কর্মঘণ্টা: দৈনিক ৮ ঘণ্টা করে সপ্তাহে ৬ দিন

বেতন: ১,৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত 

অন্যান্য সুবিধা: ওভারটাইম, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা

আবেদন শুরু: ৬ নভেম্বর ২০২৬

আরও পড়ুন: চীনে বিনা খরচে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

আবেদনের সময়সীমা: ৮ নভেম্বর ২০২৬

বাছাই প্রক্রিয়া

প্রাথমিকভাবে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ প্রার্থী বাছাই করা হবে।

পরবর্তীতে কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

সতর্কতা

নিয়োগের কোনো পর্যায়েই প্রার্থীকে কোনো প্রকার আর্থিক লেনেদেন করতে হবে না।

আবেদন করতে এই লিংকে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর