স্কয়ার টেক্সটাইলস পিএলসি এইচআর বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এক্সিকিউটিভ পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই বিবিএ ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে কারখানার পরিবেশে সরাসরি কাজ করার বাস্তব দক্ষতাসহ সংশ্লিষ্ট পদে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৫ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলছে ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টেক্সটাইলস পিএলসি
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: এইচআর
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ
অন্যান্য যোগ্যতা
কারখানার পরিবেশে সরাসরি কাজ করার বাস্তব দক্ষতা।
নির্ধারিত কারখানার মূল মানবসম্পদ বিভাগের জনবল পরিকল্পনা, নিয়োগ, নির্বাচন, যোগদান প্রক্রিয়া, পদায়নে কাজ করা।
কর্মচারী সংক্রান্ত নথিপত্রের সমন্বয় ও পর্যবেক্ষণে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: চাকরি দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন করতে পারবেন যারা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: উত্তরা, ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ৩০ নভেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




